ফাইল ছবি
শ্রীজগন্নাথদেব, বলদেব ও শুভদ্রা মহারাণীর রথযাত্রা উৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকন যুগলটিলা সিলেট-এর উদ্যোগে ৯ দিনব্যাপি অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে- ৩০ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় গুন্ডিচা মন্দির মার্জন করা হয়। ১ জুলাই শুক্রবার দুপুর ১২টায় আলোচনাসভা; সভাপতিত্ব করবেন শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ; বেলা সাড়ে ১২টায় মহা-ভোগরাগ, বেলা ২টায় মহাপ্রসাদ বিতরণ, বেলা ৩টায় শ্রীশ্রী জগন্নাথদেবের বর্ণাঢ্য রথযাত্রা যুগলটিলা মন্দির থেকে শুরু হয়ে সিলেট নগরী প্রদক্ষিণ করবে। সন্ধ্যা ৭টায় গৌরসুন্দরের আরতি, সন্ধ্যা সাড়ে ৭টায় ভজন সংগীতানুষ্ঠান; পরিবেশনায়-ভক্তিবেদান্ত ক্লাসিক্যাল মিউজিক অ্যাকাডেমি, পরিচালনায় শ্রী মহাসংকীর্ত্তন দাস ব্রহ্মচারী।
২ জুলাই শনিবার সকাল ১১টায় সেমিনার; বিষয়-জড়বিদ্যা আধ্যাত্মিকতায় সহায়ক; পরিবেশনায়-ভক্তিবেদান্ত গীতা অ্যাকাডেমি ঢাকার পরিচালক শ্রীপাদ পতিত উদ্ধারণ দাস ব্রহ্মচারী, দুপুর ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন; পরিবেশনায় শ্রীপাদ পতিত উদ্ধারণ দাস ব্রহ্মচারী, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌরসুন্দরের আরতি, রাত ৮টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন; পরিবেশনায়- শ্রীপাদ পতিত উদ্ধারণ দাস ব্রহ্মচারী, রাত ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান; পরিবেশনায়-ভক্তি বেদান্ত ইন্টারন্যাশনাল স্কুল।
৩ জুলাই রবিবার দুপুর ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন; পরিবেশনায়-শ্রীপাদ পতিত উদ্ধারণ দাস ব্রহ্মচারী, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌরসুন্দরের আরতি, রাত ৮টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন; পরিবেশনায়-শ্রীপাদ পতিত উদ্ধারণ দাস ব্রহ্মচারী, রাত ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান; পরিবেশনায়-ভক্তিবেদান্ত গীতা অ্যাকাডেমি, ইসকন, সিলেট। ৪ জুলাই সোমবার দুপুর ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন; পরিবেশনায়-পুন্ডরীক ধাম ইসকনের অধ্যক্ষ শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, বিকেল ৫টায় শ্রীল প্রভুপাদের শিক্ষা; পরিবেশনায়-ভক্তিবৃক্ষ প্রচার বিভাগের ভক্তবৃন্দ, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌর সুন্দরের আরতি, সন্ধ্যা সাড়ে ৭টায় সেমিনার; বিষয়-আদর্শ গৃহস্থ জীবন; পরিবেশনায়-শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, রাত সাড়ে ৮টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমাকীর্ত্তন; পরিবেশনায়-শ্রীপাদ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, রাত ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও কীর্ত্তন মেলা; পরিবেশনায়-ভক্তিবৃক্ষ প্রচার বিভাগ, ইসকন, সিলেট।
৫ জুলাই মঙ্গলবার (হেরা পঞ্চমী) দুপুর ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন; পরিবেশনায়-চট্টগ্রাম ইসকন মন্দিরের নামহট্ট বিভাগের পরিচালক শ্রীপাদ স্বতন্ত্র গৌরদাস ব্রহ্মচারী, বিকেল ৪টায় ভজন ও কীর্ত্তন মেলা; পরিচালনায়-শ্রী মহামন্ত্র বিষ্ণুনাম দাস ব্রহ্মচারী, বিকেল ৫টায় গৃহস্থ জীবনে কৃষ্ণভাবনামৃতের শিক্ষা; পরিবেশনায়-ইসকন সিলেটের সাবেক সাধারণ সম্পাদক শ্রীপাদ বলদেব কৃপা দাস অধিকারী, সন্ধ্যা ৭টায় শ্রীশ্রী গৌর সুন্দরের আরতি, সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন; পরিবেশনায়-ইসকন যুগলটিলা সিলেটের সাধারণ সম্পাদক শ্রীপাদ ভাগবত করুণা দাস ব্রহ্মচারী, রাত ৮টায় নামহট্ট বিনোদন আনন্দধারা; সঞ্চালনায়-সহকারী অধ্যাপক শ্রীমতি ডা. সত্যসুন্দরী ললিতা দেবী দাসী, রাত ৯টায় বৈদিক নাটক; পরিবেশনায়-বিভাগীয় নামহট্ট, ইসকন, সিলেট।
৬ জুলাই বুধবার দুপুর ১টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন; পরিবেশনায়-ইসকন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রীপাদ জগদগুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, বিকেল ৪টায় সেমিনার; পরিবেশায়-শ্রীপাদ জগদগুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, সন্ধ্যা ৭টায় গৌর সুন্দরের আরতি, রাত ৮টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন; পরিবেশনায়- শ্রীপাদ জগদগুরু গৌরাঙ্গ দাস ব্রহ্মচারী, রাত ৯টায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈদিক নাটক; পরিবেশনায়-ইসকন ইয়ুথ ফোরাম, সিলেট।
৭ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভক্তিবেদান্ত মেগা কন্টেস্ট-২২, সন্ধ্যা ৬টায় আলোচনাসভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান, সন্ধ্যা ৭টায় গৌর সুন্দরের আরতি, সন্ধ্যা সাড়ে ৭টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন; পরিবেশনায়-ইসকন সিলেটের সাবেক সাধারণ সম্পাদক শ্রীপাদ বলদেব কৃপা দাস ব্রহ্মচারী, রাত ৮টায় ম্যাগাজিন অনুষ্ঠান; পরিবেশনায়-জাগ্রত ছাত্র সমাজ।
৮ জুলাই শুক্রবার দুপুর ১২টায় আলোচনাসভা; সভাপতিত্ব করবেন শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, দুপুর ২টায় মহাপ্রসাদ বিতরণ, বিকেল ৩টায় শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা যুগলটিলা মন্দির থেকে শুরু হবে, রাত ৮টায় শ্রীশ্রী জগন্নাথদেবের মহিমা কীর্ত্তন; পরিবেশনায়-শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ, রাত ৯টায় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইসকন আনন্দধারা’; পরিবেশনায়-ইসকন, সিলেট।
শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব ও শুভদ্রা মহারাণীর রথযাত্রা উৎসব উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকন যুগলটিলা সিলেট-এর উদ্যোগে ৯ দিনব্যাপী বর্ণাঢ্য ও বর্ণিল অনুষ্ঠানমালায় সর্বস্তরের গৌরভক্তবৃন্দকে স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকার জন্য আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকন যুগলটিলা সিলেট-এর অধ্যক্ষ ও ইসকন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৩




