হবিগঞ্জের মাধবপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বন্যাদূর্গতদের মাঝে শিশু খাদ্য বিতরন করেন জেলা প্রশাসক ইসরাত জাহান।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর উচ্চ বিদ্যালয় আশ্রয়ন কেন্দ্রে বন্যাদূর্গতদের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মঈনুল ইসলাম মঈন,সহকারী কমিশনার (ভুমি) মো. আলাউদ্দিন, মাধবপুর প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন আহমেদ, বাঘাসুরা ইউপি'র প্যানেল চেয়ারম্যান মোঃ তাজল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ নেতা এখলাছুর রহমান, প্রধান শিক্ষক সত্য রন্জন রায়, ইউপি সচিব এ্যাড ওয়ার্ড সাইমন সরকারসহ বাঘাসুরা ইউনিয়ন এর মেম্বার ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, এখন পর্যন্ত বাঘাসুরা ইউনিয়নে ১ হাজার বন্যাদূর্গতদের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/এসসি/এসডি-০৪




