দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের ২নং ওয়ার্ডে বন্যায় পানিবন্দি মানুষের ঘরে ঘরে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের পক্ষে ত্রাণ উপহার পৌঁছে দেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ এমদাদ রহমান।

 


বৃহস্পতিবার ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- মোগলাবাজার ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য ও যুবলীগ নেতা রুহুল আলম তালুকদার, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাক্কুর আহমদ জনি, জেলা ছাত্রলীগ নেতা শাহজাহান আহমদ, নাঈম আহমদ, মেহেদী হাসান, মেহরাব হোসেনসহ স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৯