গত ৩ দিনের বৃষ্টিতে আবারও বাড়ছে শুরু করেছে বন্যার পানি। বুধবার সন্ধ্যা থেকে টানা বৃষ্টির সাথে নামতে শুরু করছে পাহাড়ি ঢল। যার ফলে কমতে থাকা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বন্যার পানি আবারও শুরু করেছে।
বৃহস্পতিবার সকালে বিভিন্ন নিম্না লের খবর নিয়ে জানা যায়, বন্যার পানি আবারও ঘরে ঢুকতে শুরু করেছে। যার ফলে পুনরায় আশ্রয় কেন্দ্রে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অনেকেই প্রস্তুতি নিচ্ছেন আশ্রয় কেন্দ্রে যাওয়ার। বারবার বন্যা দেখা দেওয়ায় সব হারিয়ে নিঃস্ব এসব মানুষের দুর্দশা শেষ নেই।
শিমুলতলা গ্রামের বাসিন্দা নাহিম মিয়া জানান, গত বুধবারের তুলনায় তার এলাকায় প্রায় ২ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। আর এক ফুট পানি বৃদ্ধি পেলে হয়ত তাদেরকে আশ্রয় কেন্দ্রে যেতে হবে।
সিলেটের স্মরণকালের ভয়াবহ বন্যার পানি কমার আগে আবারও পানি বৃদ্ধিতে মড়ার উপর খাঁরার ঘা হয়ে দাঁড়িয়েছে বানবাসী এসব মানুষের জন্য। বন্যায় ঘরবাড়ি, সহায়সম্বল হারানো এসব মানুষ অন্যদের সহযোগিতায় কোনমতে বেঁচে আছেন। এখনো অনেক গ্রামে চুলায় আগুন জ্বালানোর মতো পরিবেশ হয়নি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষদের সহযোগিতায় তারা দিনে দু-এক বেলা খেতে পারছেন। এমন পরিস্থিতিতে আবারও পানি বৃদ্ধিতে দিশেহারা বানবাসী মানুষ।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যাকবলিত মানুষদের সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। প্রতিদিন বিভিন্ন জায়গায় গিয়ে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। এখনো অনেক আশ্রয় কেন্দ্র চালু রয়েছে। অন্য গুলোও প্রস্তুুত রয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/এজে/এসডি-৩০




