সুনামগঞ্জ বন্যা কবলিত এলাকায় রোগবালাই দেখা দেয়ায়  স্বাস্থ্যসেবা অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ডের মেডিকেল ডিম বৃহস্পতিবার দিন ব্যাপী সদর উপজেলার সুরমা ইউনিয়নের উড়ার কান্দা এলাকার  বয়স্ক ও শিশু ও নারীদের স্বাস্থ্য ও চিকিৎসা সেবা প্রদান করে বিশেষ বাহিনীর মেডিকেল টিম। 

 


এসময় রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। 

 

মেডিকেল টিমের পরিচালনা করেন সার্জন কমান্ডার সরফরাজ হায়দার। এছাড়াও রোগীদের  সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা প্রদান করেন কোস্ট গার্ড মেডিকেল অফিসার ইমরান।

 

স্বাস্থ্যসেবার পাশাপাশি বন্যা কবলিত এলাকায় ত্রাণ তৎপরতা অব্যাহত রেখেছে এই সংস্থাটি।

 

সিলেটভিউ২৪ডটকম/এমএসএনএ/ইআ