বন্যা কবলিত সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ৪টি আশ্রয় কেন্দ্রে সপ্তম দিনের মত রান্না করা খাবার দিয়ে যাচ্ছে মানবিক সংগঠন ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা (ইনক)।

 


শুক্রবার পুর্ব নির্ধারিত ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া জমিরুন নেছা একাডেমি আশ্রয় কেন্দ্র,  ঘিলাছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র , ঘিলাছড়া উচ্চ বিদ্যালয় মোকামের তল আশ্রয় কেন্দ্র ও ফেঞ্চুগঞ্জ ১নং ইউনিয়নের ছত্রিশ সরকারী প্রাথমিকবিদ্যালয় আশ্রয় কেন্দ্রে খাবার বিতরণ করা হয়। প্রতিদিন ভিন্ন রকম খাবার বিতরণ করায় প্রশংসা কুড়াচ্ছে ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অব আমেরিকা(ইনক) সংগঠনটি।

 

আজকের আয়োজনে ছিল সাদা ভাত, মুরগী মাংস ও ডাল।

আশ্রয় কেন্দ্রের লোকজন এই আয়োজনে তৃপ্তি প্রকাশ করেছেন।

খাবার ছাড়াও আশ্রয় কেন্দ্রতে চিকিৎসা সেবা দিচ্ছে সংগঠনটি।

 

সংগঠনের সভাপতি যুক্তরাষ্ট্র প্রবাসী জুনেদ চৌধুরী বলেন, বিপদে পড়া মানুষদের সব দিকেই সহায়তা করার সর্বাত্মক চেষ্টা আমরা চালিয়ে যাব ইনশা আল্লাহ।

 

সিলেটভিউ২৪ডটকম/এফইউ/এসডি-৫