সিলেটে বন্যার্তদের সাহায্যে এগিয়ে এলো ঢাকা সিটি কলেজ এলামনাই এসোসিয়েশন -৯২।
শুক্রবার দুপুরে তারা নগরীর ২৬নং ও ২৭ নং ওয়ার্ডে ৩’শ বন্যার্ত পরিবারকে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।
নগরীর ২৬নং ওয়ার্ডে ত্রান বিতরণ কার্য্যক্রম উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র কাউন্সিলর তৌফিক বক্স লিপন এবং ২৭ নং ওয়ার্ডে ত্রান বিতরণ কার্য্যক্রম উদ্বোধন করেন কাউন্সিলর আজম খান।
ত্রান কার্য্যক্রম উদ্বোধনকালে বক্তারা বলেন, মানবিকতা মানুষকে বড়ো করে তুলে। তারা সূদুর ঢাকা থেকে অসহায় মানুষের ভালোবাসা ও কল্যানে এগিয়ে এলেন তা অত্যন্ত প্রশংসনীয়।
এসময় ঢাকা সিটি কলেজ এলামনাই এসোসিয়েশন -৯২ এর পক্ষে এস এম কামাল বিদ্যুৎ, হুমায়ুন খান, আলমগীর ভ’ইয়া, শেখ আতিকুর রহমান, মাহবুব ভূঁইয়া, এডভোকেট মোঃ গোলাম ফরিদ মিয়া।
এসময় স্থানীয়ভাবে থাকে সহযোগীতা করেন ইসলামিক রিলিফ এর এ্যাসিসটেন্ট প্রজেক্ট অফিসার মো. ইউসুফ, কামরুল হাসান টিটো, আহমদ আলী, জুবের আহমদ, জুয়েল আহমদ প্রমূখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১০




