শুক্রবার পহেলা জুলাই বিকেল ৫ টায় নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে মহানগর মহিলা আওয়ামী লীগের সভা অনুষ্ঠিত হয়।

 


সভায় সম্প্রতি সিলেটে ভয়াবহ বন্যায় দূর্গত মানুষের জন্য দুঃখ প্রকাশ করা হয়, এবং ভয়াবহ বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও জনসাধারণকে দেখতে আসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

 

সভা পরবর্তি একই স্থানে জেলা মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে মহানগরের নেতৃবৃন্দদের হাতে ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হয়।

 

এছাড়াও প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রাপ্ত উপহার সামগ্রী জেলা মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বিতরণ করা হয়।

 

মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মারিয়ান চৌধুরীর মাম্মি সভাপতিত্বে এবং মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছমা কামরানের পরিচালনায় অনুষ্ঠিত সভা ও ত্রাণ বিতরনী অনুষ্ঠানে উ্পস্থিত ছিলেন- মহানগর মহিলা আওয়ামী লীগের আছমা বেগম, নারগিছ সুলতানা রুমি, সাবিনা সুলতানা, সালমা বেগম, ফাতেমা জান্নাত, হাসনা হেনা চৌধুরী, স্বপ্না বেগম, জোহরা আক্তার খানম, রোকসানা পারভিন, খয়রুননেছা সেলী প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৩