সুনামগঞ্জের দোয়ারাবাজারে বন্যা কবলিত মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছে ছাতক-দোয়ারা উন্নয়ন পরিষদ ফ্রান্স।
শুক্রবার (১ জুলাই) বিকালে উপজেলা সদরস্থ শাহপরান মার্কেটে বিভিন্ন ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ৬৪টি পরিবারের মধ্যে নগদ ৬৪ হাজার টাকা বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আম্বিয়া আহমেদ, জাহিদুর ইসলাম হিরা প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/টিআই/এসডি-২৯




