বাংলাদেশ আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং আগামী দিনেও পাশে থাকবে বলেছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।

 


বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ চৌধুরীবাজারে ত্রাণ বিতরণকালে তিনি এ কথা বলেন।

 

শুক্রবার (১ জুলাই) শফিকুর রহমান চৌধুরী তার ত্রাণ তহবিল হতে এসব ত্রাণ বিতরণ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বানভাসীদের সহায়তায় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন তিনি।

 

এসময় শফিক চৌধুরী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার বন্যাসহ যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে। যত দিন বন্যা থাকবে, তত দিন খাদ্যসহ প্রয়োজনীয় সবকিছুর সরবরাহ করা হবে।

সরকারের পাশাপাশি প্রবাসী ও সামর্থ্যবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

 

ত্রাণ বিতরণকালে আরও উপস্থিত ছিলেন- বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মকদ্দুস আলী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, সিংগেরকাছ বাজার বনিক কল্যান সমিতির সভাপতি আফরুজ আলী, সিংগেরকাছ আলিম মাদ্রাসার শিক্ষক আনোয়ার হোসেন, সিলেট জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ তালুকদার, দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আখতার হোসেন শেখ, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সিলেট জেলার সাধারণ সম্পাদক আবু সুফিয়ান প্রমুখ।

 

ত্রাণ বিতরণ শেষে তিনি সিংগেরকাছ আলিম মাদ্রাসার সাবেক সভাপতি ও প্রবীন আওয়ামী লীগ নেতা শরীফ খাঁনকে দেখতে যান।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৭