সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের নয়টি ওয়ার্ড এবং দুটি বন্যা আশ্রয়কেন্দ্রের প্রায় তিনশত পঞ্চাশ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বঙ্গবীর জেনারেল ওসমানী মেমোরিয়াল ট্রাস্ট ঢাকা।

 


শনিবার (২ জুলাই) সকালে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।

 

ত্রাণ বিতরণকালে তিনি বঙ্গবীর জেনারেল ওসমানী মেমোরিয়াল ট্রাস্ট ঢাকার প্রতি কৃতজ্ঞতা জানান।

 

তিনি বলেন, প্রতি বছর এই ট্রাস্টের উদ্যোগে বৃত্তি প্রদান, গরিব মুক্তিযোদ্ধাদের সহায়তা, অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন কার্যক্রম করা হয়ে থাকে। সিলেটের বর্তমান ভয়াবহ বন্যা পরিস্থিতিতেও তারা মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।

 

শফিক চৌধুরী আরও বলেন, প্রত্যেকে নিজ অবস্থান থেকে অসহায় মানুষের সহায়তা ও মানবিক কাজে এগিয়ে আসলে সমাজ হবে সুন্দর।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  আফজালুর রহমান চৌধুরী নাজলু ও ওসমানী মেমোরিয়াল ট্রাস্ট, ঢাকার ট্রাস্টি ব্যাংকার টিটু ওসমানী।

 

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান, মঞ্জুর আহমদ, দয়ামীর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া, হাজী মহসীন আলী, আনলী, মোঃ ফারুক মিয়া, রুকন আহমদ, আব্দুর রউফ, মাওলানা হুসাইন, মো. হিরা মিয়া মেম্বার, সানুর মিয়া, আমীর আলী, জিলা মিয়া, মজনু মিয়া, আপ্তাব আলী প্রমুখ।

 

বঙ্গবীর জেনারেল ওসমানী মেমোরিয়াল ট্রাস্ট ঢাকার উদ্যোগে বিতরণ করা ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, পিয়াজ, আলু , লবন ও সয়াবিন তেল। ত্রাণের প্যাকেট পেয়ে খুশি হন বন্যাদুর্গত ব্যক্তিরা। তারা বঙ্গবীর জেনারেল ওসমানী মেমোরিয়াল ট্রাস্টের প্রতি ধন্যবাদ জানান।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৪