পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের বৃহত্তর আমতৈল গ্রামের বন্যার্ত ২ শতাধিক পরিবারের মাঝে সৌদি আরব প্রবাসীদের পক্ষ থেকে জনপ্রতি ১ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।



শুক্রবার (১ জুলাই) আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে হিলফুল ফুযুল সংস্থা বৃহত্তর আমতৈলের ব্যবস্থাপনায় নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলার রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর।

 

এলাকার মুরব্বী হাফিজ ইমামুল হকের সভাপতিত্বে ও হিলফুল ফুযুল সংস্থার সাধারণ সম্পাদক শহিদুর রহমানের পরিচালনায় অর্থ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আল-আজম স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি নজরুল ইসলাম, সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা সামছুল হুদা মাসুক।

 

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- হিলফুল ফুযুল সংস্থার সভাপতি মাওলানা জালাল উদ্দিন।

 

এসময় উপস্থিত ছিলেন- রামপাশা ইউনিয়ন পরিষদের মেম্বার ইমাম উদ্দিন, এলাকার মুরব্বী এমদাদুল হক, মাওলানা আলী আকবর নোমান, ব্যবসায়ী মোহন মিয়া, হিলফুল ফুযুল সংস্থার সদস্য আলী হোসেন, মতিউর রহমান, মাহবুবুল আলম মুসা, সামছুল হক ওদূদ, মাওলানা আলিম উদ্দিন, হাফিজ নাজমুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

 

সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-১০