সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় সিলেটের বন্যার্ত মানুষের খোঁজখবর রেখে যাচ্ছেন। সরকার সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে সরকারি ত্রাণ কার্যক্রম চলছে। প্রধানমন্ত্রীর আহ্বানে দলের নেতাকর্মীরা, দেশের বিত্তশালী, বিভিন্ন সামাজিক সংগঠন ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতায় করে যাচ্ছেন। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে এই ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবো। ইনশাল্লাহ।


শনিবার (২ জুলাই) দুপুর ১২ টায় দক্ষিণ সুরমার কুচাই ইছরাব আলী হাই স্কুল ও কলেজ প্রাঙ্গণে যুক্তরাজ্য প্রবাসী জুবায়ের আহমদ জুবের এর পক্ষ থেকে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



ছাত্রনেতা তালহা আহমদ ও ইবরাহীম খলিল এর যৌথ পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক শিপু।


এ সময় উপস্থিত ছিলেন-  দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম হাফিজ লোহিত, কুচাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন, কুচাই ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু, জনতা ক্লাবের সাধারণ সম্পাদক সাদেক আহমদ, সহ সভাপতি আব্দুল আলীম, আজীর উদ্দিন, নাহিদ আহমদ, মাজেদ আহমদ, সামাদ আহমদ, এমরান আহমদ, মান্না, হাসান, হাবিব, মিনহাজ, বাপন, জাকারিয়া, ফরহাদ, মাহিন, মীর প্রমুখ। 


সিলেটভিউ২৪ডটকম/পিবি/জেপি-০৫