বন্যাদুর্গতের স্বাস্থ্য সুরক্ষার জন্য সিলেট মহানগর পুলিশ (এসএমপি) ফ্রি ভাসমান মেডিকেল ক্যাম্প চালু করেছে।
শনিবার (২ জুলাই) ৬ষ্ট দিনের মতো মহানগরের জালালাবাদ থানাধীন কান্দিখলা ইউনিয়ন এবং হাটখলা ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় এ কার্যক্রম সম্পন্ন হয়।
মহানগর পুলিশের এডিসি (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, মাননীয় পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ এর সার্বিক দিক- নির্দেশনায় সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে ৬ষ্ঠ দিনের মতো ‘ফ্রি ভাসমান মেডিকেল ক্যাম্প’ সম্পন্ন হয়েছে।
শনিবার ২০৫ জন নারী-পুরুষ অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ডাক্তারি সেবা ও ঔষধ পত্র নিয়েছেন। এরমধ্যে পানিবাহিত ও বিভিন্ন রোগাক্রান্ত মহিলা ১০০ জন, পুরুষ ৪৫, শিশু ৬০ রয়েছেন। তাদের মধ্যে প্রয়োজনীয় ডাক্তারি সেবা ও ঔষধ পত্র বিতরণ করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/জেপি-১০




