সিলেটের ওসমানীনগর উপজেলায় বন্যা আক্রান্ত আশ্রয়কেন্দ্র এবং পানিবন্দী মানুষের মধ্যে নানা রোগবালাই দেখা দিয়েছে। তাদের চিকিৎসা সেবায় এগিয়ে এসেছে হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটি ও হ্যানিম্যান হোমিওপ্যাথি ছাত্র সংগঠন। 

 


ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়ার উদ্যোগে শুক্রবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার মঙ্গলচণ্ডী সরকারি নিশিকান্ত মডেল উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ সময় আশ্রয়কেন্দ্রে থাকা এবং আশপাশ এলাকার বন্যাদুর্গত প্রায় ৮ শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করা হয় হয়।


এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- তাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অরুণোদয় পাল ঝলক, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সালাম। 

 

এ সময় উপস্থিত ছিলেন- নূর মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় প্রসাদ দেব, মঙ্গলচণ্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদ হাসান।

 

ফ্রি চিকিৎসা সেবা প্রধান করেন- হ্যানিম্যান হোমিওপ্যাথি সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক ডা. এমদাদুল হক, সিলেট জেলা শাখার সভাপতি ডা. শাহ জামাল উদ্দিন, অর্থ সম্পাদক ডা. আব্দুল জব্বার, দপ্তর সম্পাদক ডা. মিরাজ আহমদ জায়গীদার, এছাড়া সংগঠনের ডা. মরিয়ম জামিলা, ডা. আব্দুস সালাম, ডা. আমিনা বেগম, ডা. কবিতা বেগম, ডা. বাবুল চন্দ্র ধর।

 

এ সময় চিকিৎসা সেবায় সহায়তা করেন- হ্যানিম্যান হোমিওপ্যাথি ছাত্রসংগঠনের তানজিম আহমদ, নূর আলম মাহি, শারমিন বেগম, খাদিজা বেগম, তামান্না বেগম, তাহমিনা বেগম লিপি, দ্বিপালী রায়, ফেরদৌসি তামান্না, আবু জ্বর, আব্দুল মান্নান প্রমুখ। 


সিলেটভিউ২৪ডটকম/আরপি/জেপি-১১