সিলেট সিটি কর্পোরেশনে'র বর্ধিত এলাকা ছিটা গোটাটিকর, গঙ্গারামের চক, পালপুর সহ বিভিন্ন এলাকায় সিটি কর্পোরেশনের উদ্যোগে শনিবার (২জুলাই) সকাল থেকে বিকাল তিনটা পর্যন্ত খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আব্দুস সোবহান, সিসিক কর্মকর্তা ফারুক আহমদ, শান্ত, বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক আব্দুল হাছিব, দুলাল, সুজিত, আরিফ, বিলাল, জুবের, রাজু, আল-আমীন, রকিব মিয়া, সিরাজ মিয়া, ছুনু মিয়া, নানু আহমদ, জুয়েল প্রমুখ।
খাদ্য বিতরণকালে বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক আবদুল হাছিব বলেন, সিটি কর্পোরেশনের বর্ধিত এই এলাকা খাদ্য সহায়তা সহ সরকারি বিভিন্ন সাহায্য সহযোগিতা থেকে দীর্ঘ দিন থেকে বঞ্চিত। আমরা আশা করি সিসিক এই এলাকাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে দেখবে। সিসিকের নির্বাহী প্রকৌশলী আব্দুস সোবহান বন্যাদূর্গত অসহায় জনসাধারণ কে সিটি কর্পোরেশন থেকে পর্যাপ্ত সাহায্য সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ




