খুলনা বিভাগীয় কল্যাণ সমিতি, সিলেটের উদ্যোগে সিলেটে সম্প্রতি সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকরা হয়েছে। গত ১ জুলাই (শুক্রবার) সিলেটের দক্ষিণ সুরমার লাওয়াই এলাকায় এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে সমিতির কার্যনির্বাহী পরিষদের সভাপতি ডা. সৈয়দ মোহাম্মদ খসরু, সহ-সভাপতি শাবিপ্রবির ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য সিলেট রেঞ্জ ডিআইজি অফিসের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, কার্যনির্বাহী পরিষদের সহ-সম্পাদক মো. শহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মো. কিবরিয়া আলম, দপ্তর সম্পাদক মো. জাকির হোসেন, সহ-প্রচার সম্পাদক মো. গোলাম মওলা ও শেখ রফিক আহমদ এবং কার্যকারী সদস্য এসএম মোশারফ হোসেন এবং অনিল কৃষ্ণ মজুমদার উপস্থিত ছিলেন।
সমিতির কার্যনির্বাহী পরিষদ, উপদেষ্টা পরিষদ এবং সাধারণ সদস্যবৃন্দের আন্তরিক প্রচেষ্টা, শ্রম ও আর্থিক সহযোগিতায় বন্যার্তদের সহায়তা কার্যক্রমটি পরিচালনা করা হয়।
উল্লেখ্য, চাকুরি, ব্যবসা ইত্যাদি নানাসূত্রে সিলেট বিভাগে বসবাসরত খুলনা বিভাগের স্থায়ী বাসিন্দাদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও সহমর্মিতা বাড়ানোর লক্ষ্যে খুলনা বিভাগীয় কল্যাণ সমিতি, সিলেট প্রতিষ্ঠিত হয়। সমিতির সদস্যবৃন্দ সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বছরব্যাপী নানা ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখেন।
সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে




