সিলেটে ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের একাধিকবারের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ।
শনিবার (২ জুলাই) সিলেট নগরীর ২৪নং ওয়ার্ডের কুশিঘাট এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত দুই শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন কাউন্সিলর আজাদ।
এসময় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সদস্য মো. শাজাহান, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি ও কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুহিবুস সালাম রিজভী, ২৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহা. জাবেদ আহমদ, বদরুল ইসলাম, টুলটিকর সমাজ কল্যাণ সমিতির সভাপতি জব্বার আহমদ পাপ্পু, কাবুল আহমদ, হানিফ আহমদ, সাজ্জাদ আহমদ, সামাদ আহমদ, শাহান আহমদ প্রমুখ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট জাহাঙ্গীর কবির নানক ও সিলেট-১ আসনের সাংসদ, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এর আহবানে বন্যায় পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার, স্যালাইন, বাসায় রান্না করা খাবার ও বিশুদ্ধ পানিসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন বলে জানান সিসিক কাউন্সিলর ও মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/আরআই-কে




