স্মরণকালের ভয়াবহ বন্যায় সিলেট সুনামগঞ্জ বিধস্ত। সিলেটের বিশ্বনাথ ও সুনামগঞ্জে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী জাহাঙ্গীর আলী তারজান।
তাঁর পক্ষ থেকে বিশ্বনাথের দৌলতপুর ইউনিয়নে বন্যায় কবলিত অসহায় ২০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
এআগে তিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার এলাকায় বন্যায় কবলিত অসহায় ৮০০ পরিবারের মাঝে ত্রন সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ বিতরণের পাশাপাশি তিনি দেশে এসে পূর্ণবাসন করারও আশ্বস্থ করেন। প্রবাস থেকে সব সময় বন্যা কবলতি মানুয়ষর খুঁজ খবর নিচ্ছেন এবং তিনি প্রয়োজন হলে আরও ত্রাণসামগ্রী বিতরণ করবেন বলে আশ্বস্থ করেছেন বানভাসি মানুষদের।
জাহাঙ্গীর আলীর এমন মানবিক কার্যক্রমে বানভাসি মানুষ ব্যাপকভাবে উপকৃত হচ্ছেন।অনেকেই স্বাচ্ছন্দ্যে ত্রাণের ব্যাগ হাতে নিয়ে প্রশান্তির নিঃশ্বাস ফেলছেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১১




