সিলেটের বন্যাদূর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল।

 


ধারাবাহিক ত্রাণ তৎপরতা ও ফ্রি মেডিকেল ক্যাম্পের অংশ হিসেবে শনিবার সিলেটের বিয়ানীবাজার ও জৈন্তাপুর উপজেলায় দিনভর বন্যাদূর্গত পরিবারের মাঝে মেডিকেলের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

 

বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নে ত্রাণ বিতরণকাল উপস্থিত ছিলেন- উইমেন্স মেডিকেলের প্রতিষ্ঠাতা কোম্পানী হলি সিলেট হোল্ডিং লিমিটেডের প্রতিষ্ঠাতা পরিচালক ও ত্রাণ উপদেষ্টা কমিটির সদস্য এমদাদ হোসেন চৌধুরী, মেডিকেলে প্যাথলিজি বিভাগের বিভাগীয় প্রধান ও ত্রাণ কমিটির আহবায়ক প্রফেসর ডা. নজরুল ইসলাম ভুইঁয়া, ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ত্রাণ কমিটির সদস্য সচিব প্রফেসর ডাঃ মাসুদুল আলম, সার্জারী বিভাগের ডাঃ ইশতিয়াক জামান সজীব, শিশু বিভাগের ডা: নিজাম আহমদ চৌধুরী।

 

ত্রাণ বিতরণকালে সহযোগিতা করেন দুবাগ বাজারের ব্যবসায়ী মোঃ হারুন রশীদ, নুরুল কিবরিয়া, শিব্বির আহমদ সোলেমান ও সেলিম আহমদ প্রমূখ।

জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন- উইমেন্স মেডিকেলের প্রতিষ্ঠাতা কোম্পানী হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডাঃ এম  এ মতিন, মেডিকেলে প্যাথলিজি বিভাগের বিভাগীয় প্রধান ও ত্রাণ কমিটির আহবায়ক প্রফেসর ডাঃ নজরুল ইসলাম ভুইঁয়া, ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ত্রাণ কমিটির সদস্য সচিব প্রফেসর ডাঃ মাসুদুল আলম, সাংবাদিক ও কলামিষ্ট আফতাব চৌধুরী, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার প্রমূখ।

 

ত্রাণ বিতরণকালে তারা বলেন, সাম্প্রতিক বন্যায় সিলেটের ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে গঠিত ২৫ লক্ষ টাকার ত্রাণ তহবিল থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়ে আসছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উইমেন্স মেডিকেল কলেজের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৩