সিলেটে বন্যার্তদের মাঝে খাবার বিতরণ করে ‘ট্রাস্ট সিলেট ফাউন্ডেশন’র নেতৃবৃন্দ।
রবিবারে ‘ট্রাস্ট সিলেট ফাউন্ডেশন’র পক্ষ থেকে গোলাপগঞ্জ উপজেলার চৌধুরী বাজার (১) ও চৌধুরী বাজার (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৬০টি পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
নেতৃবৃন্দ বলেন, কয়েকজন স্বেচ্ছাসেবী আমাদের সাহায্য করেন। আমরা তাদের এবং উপস্থিত সবাইকে আশ্বাস দেই যে আমরা তাদের পাশে থাকবো যতদিন বন্যা থাকবে। উপস্থিত সবাই যাদেরকে আমরা খাবার বিতরণ করি সবাই অনেক খুশি হয়। পরে আমরা গোলাপগঞ্জ উপজেলার কমলগঞ্জ গ্রামের ভিতরে প্রায় ৩০ মিনিট নৌকাযোগে চকগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০টি পরিবারকে খাবার বিতরণ করি। তাদের পাশে থাকারও প্রত্যয় ব্যক্ত করি।
খাবার বিতরনের সার্বিক তত্তাবধানে ছিলেন- ‘ট্রাস্ট সিলেট ফাউন্ডেশন’র ভারপ্রাপ্ত প্রধান মুনতাকিম মুবিন ইমন।
সহযোগী হিসেবে ছিলেন- ‘ট্রাস্ট সিলেট ফাউন্ডেশন’র সদস্য মাহফুজুর রহমান রাফি, আবু বকর সিদ্দিক, আব্দুল্লাহ আল সাফি, ফাহিমুর রহমান ফাহাদ, পাবেল আহমেদ, মিনহাজ আহমেদ, মুনতাছির মুবিন ছামি, রফিউল আলম ফজল, সাব্বির আহমেদ, সাজু আহমেদ, সাহেদ আহমেদ, দেলোয়ার হোসেনসহ আরও অনেকে।
তাছাড়াও সার্বিক সহযোগিতায় ছিলেন- ট্রাস্টের মূল উদ্দোক্তা সৌদি আরব প্রবাসী জাহেদ আহমেদ, ট্রাস্টের সদস্য যুক্তরাজ্য প্রবাসী এহতেশাম আবির।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৬




