সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নে বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর তহবিল থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।

 


রবিবার দুপুরে ১৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

 

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সালমা বাসিত, সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা, সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, মোগলাবাজার ই্উনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফখরুল ইসলাম সায়েস্তা, জেলা মহিলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাজেদা পারভীন, দক্ষিণ সুনমা উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রহিমা বেগম, নাজির আলী নজই, মঈন উদ্দিন, মোছা. সাহিদা বেগম প্রমুখ।

 

এসময় নেতৃবৃন্দ বলেন, আতংক হওয়ার কিছু নেই, আপনাদের পাশে সরকার আছে। পাশাপাশি প্রবাসী ও রাজনৈতিক নেতৃবৃন্দ বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করায় জেলা মহিলা আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানান।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২০