বিএইচআরসি’র ইউরোপিয়ান ইউনিয়ন এ্যাম্বাসেডর, ইংল্যান্ড শাখার সভাপতি মোহাম্মদ শহিদুর রহমান সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে আসলে রোববার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট জেলা শাখার পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন, সিলেট জেলা শাখার সভাপতি রোটারিয়ান ইঞ্জিনিয়ার মাইনুল ইসলাম চৌধুরী, সহসভাপতি ডা. মাওলানা লোকমান হেকিম, সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ফকরুল ইসলাম, সাহিত্য সম্পাদক আবদুল কাদির জীবন, সদস্য দেলোয়ার হোসেন প্রমুখ।
নেতৃবৃন্দ মোহাম্মদ শহিদুর রহমানকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ




