মৌলভীবাজারের বড়লেখায় বন্যাদুর্গতের পাশে দাঁড়িয়েছে এনসিসি ব্যাংক বড়লেখা শাখা।

 


সোমবার দুপুরে উপজেলার বন্যাদুর্গত ৩০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, খেজুরসহ বিভিন্ন খাদ্যসামগ্রি বিতরণ করেছে।

 

ত্রাণ বিতরণের সভায় প্রধান অতিথি ছিলেন এনসিসি ব্যাংকের সিলেট বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল ক্বাফী মজুমদার।

 

এনসিনি ব্যাংক বড়লেখা শাখার ব্যবস্থাপক অজয় দত্তের সভাপতিত্বে ও ব্যবসায়ি শামীম আহমদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন- পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যাপক বিধান চন্দ্র দাস, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, সাবেক সাংগঠনিক সম্পাদক আমেরিকা প্রবাসি আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন, যুগ্ম সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, এনসিসি ব্যাংক সিলেট চৌহাট্টা শাখার ব্যবস্থাপক আরশাদ উল্লাহ খান, ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/এজেএল/এসডি-০৬