সাবেক পুলিশ সদস্য কাসেম আলীর পেনশনের টাকার বিষয়ে তার ছেলে মুনীর আহমদ মনির উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তার সাথে কথা বলার এক পর্যায়ে ভাই বলে সম্বোধন করায় ক্ষেপে গেলেন ওই কর্মকর্তা।
তিনি ওই ব্যক্তিকে বলেন, “আমি আপনার ভাই নয়, সুন্দর করে কথা বলেন। আপনি আমাকে ভাই ডাকতে পারবেন না। আপনি কার সাথে কথা বলছেন বুঝে শুনো বলছেন কি?” এমন করেও হুমকি দেন ওই কর্মকর্তা।
রবিবার বিকালে মোবাইল ফোনে কথা বলার এক পর্যায়ে এমন হুমকি ও অশালিন আচরণ করেন সিলেটের ওসমাননীগর উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা অনিমেষ পাল। এ সংক্রান্ত একটি অডিও ক্লিপও সাংবাদিকদের প্রদান করেছেন ওই ভুক্তভোগী।
উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের নিজ করনসী গ্রামের সাবেক পুলিশ সদস্য কাসেম আলীর ছেলে মুনীর আহমদ মনির সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, “আমি ওসমানীনগর উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা অনিমেষ পালকে কথা বলার মধ্যে ভাই বলে ডাকায় তিনি ক্ষিপ্ত হয়ে আমার সাথে খুবই খারাপ ব্যবহার করেছেন। যা ভাষায় বলে বুঝানোর নয় এবং ভাই ডাকায় হুমকিও প্রদান করেছেন। বিষয়টি আমি জেলা প্রশাসকের কাছে মৌখিক জানিয়েছি। লিখিত ভাবে অভিযোগ দায়ের করবো।”
এদিকে, ওই হিসাব রক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে রয়েছে বিস্থর অভিযোগ রয়েছে। এর আগেও তিনি একই ভাবে নিজ অফিসে একাধিক সেবা গ্রহিতার সাথে খারাপ আচরণ করেছেন অভিযোগ রয়েছে। এছাড়া স্থানীয় সরকারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি বরাদ্ধের টাকাও তিনি আটকে দেন ক্ষমতার বলে। অনিমেষ পাল ওসমানীনগরের যোগদানের পর থেকে উপজেলা হিসাব রক্ষণ অফিস দূর্নীতি ও আর ঘুষ বানিজ্যের আশ্রয়স্থল হিসাবে। নানা অযুহাতে ফাইল আটকে রেখে পরবর্তীতে রফাদফার পর ফাইল স্বাক্ষর করে দিচ্ছেন বলে জানিয়েছেন একাধিক ভোক্তভোগী।
অভিযোগের বিষয়ে ওসমানীনগর উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা অনিমেষ পাল বলেন, অফিসে আমি কারো সাথে খারাপ ব্যবহার করি না। মুনীর আহমদকে একটু সুন্দর ভাষায় কথা বলার জন্য অনুরোধ করেছি মাত্র। আমি কোন হুমকি প্রদান করি নি।
সিলেটভিউ২৪ডটকম/আরপি/এসডি-১১




