ব্রিটিশ রানী এলিজাবেথের নামে সিলেট ও ঢাকা অঞ্চলকে ক্লাইমেট প্রটেকশন এরিয়া করা হবে। অক্টোবরে এ দুটি অঞ্চলকে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে। এতে উপস্থিত থাকবেন ব্রিটিশ যুবরাজ চার্লস।

তিনি বাংলাদেশের সিলেট ও ঢাকায় আসার সম্মতি প্রকাশ করেছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।


 

যুক্তরাজ্য, পর্তুগাল ও রুয়ান্ডা সফর শেষে সোমবার (৪ জুলাই) নিজ কার্যালয়ে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘প্রিন্স চার্লস আমাকে জানিয়েছেন, তিনি বাংলাদেশে আসছেন। আমি তাকে সিলেটে যাওয়ার কথা বলেছি। তিনি রাজি হয়েছেন।’

ব্রিটিশ যুবরাজের সফর সম্পর্কে মোমেন বলেন, ‘প্রিন্স চার্লসের সফরের সময় যুক্তরাজ্যের রানি এলিজাবেথের নামে ঢাকা ও সিলেটে দুটি অঞ্চলকে ক্লাইমেট প্রটেকশন এরিয়া হিসেবে ঘোষণা দেয়া হবে।’

 

২৪-২৬ জুন রুয়ান্ডার রাজধানী কিগালিতে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী ৭৩ বছর বয়সী প্রিন্স অব ওয়েলস চার্লসের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর আলাপ হয়।

 

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জেপি-০৫