ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড’র চেয়ারম্যান শেখ কবির হোসেনের উদ্যোগ সাম্প্রতিক ভয়াবহ বন্যায় কবলিত লাক্কাতুরা চা বাগান, ফাঁড়ি দলদলি, কেওয়াছড়ার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মাঝে বাংলাদেশ ইনস্যুরেন্সে এসোসিয়েশনের ঢেউটিন বিতরণ করা হয়েছে।
সোমবার কোম্পানির পরিচালনা পর্ষদ পরিচালক সাবেক সচিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এইচ এস এম জিলাউল আহসান ক্ষতিগ্রস্ত দের মাঝে ঢেউটিন বিতরণ করেন।
লাক্কাতুরা চা বাগানের আইন উপদেষ্টা এডভোকেট এ এইচ এম জাফর চৌধুরী (বুলবুল) এর পরিচালনায় সভায় আরো উপস্থিত ছিলেন- কোম্পানির উপ-মহাব্যাবস্থাপক সৈয়দ মাহমুদ হাসান, লাক্কাতুরা চা বাগানের ব্যবস্থপক কে এম এমদাদুল হক, সিনিয়র সহকারী ব্যবস্থাপক এ আর এম জিলকার চৌধুরী, সহকারী ব্যবস্থাপক লিমন ফকির, তানজিত রুবায়েত, ইউ পি সদস্য আবুল কাশেম চৌধুরী (খালেদ), রণ বাহাদুর (জুটে), দীপালি গোয়ালা ও বাগানের কর্মচারীবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন- বাগান পঞ্চায়েতের সভাপতি সিতু লোহার, মিন্টু দাস, মুকুন্দ দাস, এবং বাগান পঞ্চায়েতের অন্যান্য সদস্য ও বাগানের শ্রমিকবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-১৮




