পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌর এলাকার বন্যার্তদের মাঝে জাতীয় যুব সংহতির পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পৌর শহরের ডাকবাংলা প্রাঙ্গনে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া।   

 



উপজেলা যুব সংহতির আহবায়ক গোলাম জবদানির সভাপতিত্বে ও সদস্য সচিব সুয়েব আহমদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় ত্রাণ কমিটির আহবায়ক হেলাল উদ্দিন, যুগ্ম আহবায়ক হেলান উদ্দিন, সদস্য সচিব আহাদ ইউ চৌধুরী শাহীন, সদস্য জিয়াউর রহমান বিপুল, কাজী শাহীন, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এ কে এম দুলাল প্রমুখ নেতৃবৃন্দ।

 

 

সিলেটভিউ২৪ডটকম/পিবিও/ইআ