সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের ৬নং ওয়ার্ডে ভাঙ্গী গ্রামে দুই শতাধিক পরিবারের মধ্যে কাসিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বানভাসী মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই ) দুপুরে ভাঙ্গী গ্রামে যুক্তরাজ্য প্রবাসী রুহুল ইসলাম সেলিমের সার্বিক সহযোগিতায় এ উপহার সামগ্রী বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
প্রধান অতিথি’র বক্তব্যে এমপি হাবিব বলেন, প্রবাসীরা দেশের দুর্যোগময় সময়ে দরিদ্র জনগোষ্ঠিকে সাহায্য সহযোগিতা করে আসছেন। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু নির্মাণে বহি বিশ্বে বাঙালিদের মুখ উজ্জল হয়েছে।
এমপি হাবিব কাসিয়া ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমের প্রশংসা করে এই কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।
ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মো. আশিক মিয়ার সভাপতিত্বে ও দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক এম জাবেদ আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ অলিদুর রহমান ওলিদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুণ দেবনাথ সাগর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারন সম্পাদক সারওয়ার আলম মিথুন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলাম ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি সাইফুল আলম, স্বেচ্ছাসেবকলীগ নেতা মঞ্জুর আলী, সিলাম ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি শামিম আহমদ, যুবলীগ নেতা খালেদ শাহ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাহী সদস্য এম সারওয়ার হোসেন সৌরভ, সৈয়দ উসমান আলী, মহানগর ছাত্রলীগ নেতা মো. আব্দুল রহমান, সিলাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমদ তুহিন, ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সহ সভাপতি হাসান তালুকদার প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ




