যুক্তরাজ্য ভিত্তিক  দিরাই থানা ডেভলাপমেন্ট অর্গানাইজেশনের সহায়তায় ত্রাণ পেল ৩ হাজার বানভাসি পরিবার। গত এক সপ্তাহ ধরে বানভাসি মানুষের ঘরে ঘরে ত্রাণসামগ্রী  পৌছে দেয়া হয়।

 


মঙ্গলবার দুপুরের দিকে দিরাই পৌরসভায় ত্রাণ বিতরনের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে  সপ্তাহব্যাপী ত্রাণ বিতরণ কর্মসূচীর সমাপ্ত করে ইউকে ভিত্তিক এই সংগঠনটি।

 

ত্রাণ বিতরণের সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী।

 

মকুল মিয়া চৌধুরীর সভাপতিত্বে এবং ইমরুল হাসান সজলের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- পৌর মেয়র বিশ্বজিৎ রায়।

 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- এড. তাহিরপুর রায়হান চৌধুরী পাবেল, জিয়াউর রহমান লিটন, মাইদুল আলম চৌধুরী ও আবদাল আলম চৌধুরী প্রমুখ।


সংগঠনটির বর্তমান সভাপতি সেলিম সরদার এবং সাধারণ সম্পাদক রয়েল মিয়া ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সংগঠনের সকল সদস্যকে এবং ত্রাণ কার্যক্রমের সাথে জড়িত সকল স্বেচ্চাসেবককে ধন্যবাদ জ্ঞাপন করেন। এবং যেকোন দুর্যোগ-দুঃসময়ে দিরাইবাসীদের জন্য তাদের সংগঠনের এই সহায়তা অব্যাহত থাকবে বলে তারা আশ্বস্ত করেন।

 


সিলেটভিউ২৪ডটকম/এইচপি/এসডি-১৫