সিলেটে বন্যার্থ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) সিলেট শাখা।

 


বুধবার (৬ জুলাই) দুপুরে দক্ষিণ সুরমার জালারপির, বিরাহিমপুর ও হাজিপুর এলাকার ৪০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

 

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব সিলেট শাখার সভাপতি অধ্যাপক ডা. নাজমুল ইসলামের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ড. আবু সাকিব আব্দুল্লাহ্ চৌধুরী, ডা. আহমদ নাফী, ডা. রুসলান ইসলাম, ডা. হাফিজুর রহমান তানভীর,  ডা. মেহেদী হাসান অনিক, ডা. আশফাক আহমদ, ডা. আফতাব উদ্দিন চৌধুরী, জেলা ছাত্রদল যুগ্ম সম্পাদক জুবায়ের আহমেদ লিলু, সিলাম ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাসির আলি খান, সিলাম ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মিজান আহমেদ, বিদেশ বাংলা হেল্পলাইন এর এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান শামীম, কামাল উদ্দিন তুরন মিয়া প্রমুখ।

 

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে ড্যাব নেতৃবৃন্দ বলেন, শতাব্দীর ভয়াবহ বন্যায় সিলেটের মানুষ দুর্বিষহ জীবন-যাপন করছেন। বানভাসি মানুষের সাহায্যে সবাই এগিয়ে আসছেন। চরম দু:সময়ে থাকা বন্যার্ত মানুষগুলোর হাতে সামান্য খাদ্যসহায়তা নিয়ে এগিয়ে এসেছে ড্যাব।

 

ড্যাব'র এ ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান নেতৃবৃন্দ।

 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২২