নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় বন্যায় প্লাবিত হয়েছে ২০০ গ্রাম। এতে পানিবন্দি হয়েছেন প্রায় দেড়লাখ মানুষ। এসব মানুষ অনেকে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। এই দু:সময়ে তাদের পাশে সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি ও সামাজিক সংগঠন দাঁড়িয়েছে। এবার তাদের বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়িয়েছে বড়লেখা সমিতি সিলেট ও বড়লেখা ফাউন্ডেশন ইউকে। সংগঠন দুটি গত দুদিনে যৌথভাবে বন্যা কবলিত বিভিন্ন এলাকার প্রায় ১৫০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে।
গত শনিবার ও রোববার উপজেলার বড়লেখা সদর, তালিমপুর, দাসের বাজার, সুজানগর ও উত্তর শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। পৃথকভাবে ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন বড়লেখা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ আহমদ জুয়েল, উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, নিজ বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাল উদ্দিন, বড়লেখা সমিতি সিলেট এর সাধারণ সম্পাদক দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, সমিতির কোষাধ্যক্ষ ও সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবাদিক আবদুল কাদের তাপাদার, বিশিষ্ট সমাজসেবক সমিতির সহ-সভাপতি আবদুর রহমান শাহীন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম লুলু, সহ-সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল উসমান গণি, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুলফিকার তাজুল, ধর্ম বিষয়ক সম্পাদক কাজী জয়নুল ইসলাম মুনিম, কার্যকরি পরিষদ সদস্য আবদুল হাসিব, শাহেদ হোসাইন, এডভোকেট রেদোয়ান আহমদ, সমিতির অন্যতম সদস্য জিয়াউল হক, জিয়াউর রহমান, আবদুল আহাদ, হাসরুল হক ও উপদেষ্টা আবদুশ শুকুর বকুল।
এছাড়া ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন বড়লেখা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বড়লেখা সমিতির অন্যতম সদস্য জাহিদুল ইসলাম মামুন, বড়লেখা পৌরসভা কাউন্সিলর আবদুল হাফিজ ললন, নারী শিক্ষা একাডেমির প্রভাষক হাসান আহমদ, বড়লেখার প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মীর মুহিবুর রহমান, ব্যাংক কর্মকর্তা আজিজুল ইসলাম, বড়লেখা মোহাম্মদিয়া মাদ্রাসার ইংরেজীর শিক্ষক তারেক আহমদ, অজমির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুবায়ের আহমদ, আওয়ামী লীগ নেতা লতিফুর রহমান লতু, বড়লেখা ফাউন্ডেশন ইউকের শুভাকাঙ্ক্ষী ও সমন্বয়কারি এস এ শামীম, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক আতিকুল ইসলাম মুক্তা, সাংবাদিক সুলতান মাহমুদ খান, কামাল আহমদ, ইউপি সদস্য কবির আহমেদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/লাভলু




