বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বর্তমান বিনা ভোটের সরকার জনগণের আস্থা হারিয়েছে। তাই জসগণের সাথে তাদেও কোন সর্ম্পকও নেই। ভয়াবহ বন্যা কবলিতে সিলেট বিভাগের মানুষের সাথে উপহাস করছে সরকার।
ত্রানের নামে ফটোসেশনে ব্যস্থ রয়েছে সরকার ও সরকার দলীয় নেতা-কর্মীরা। দেশের মানুষের প্রতি তাদের কোন অনুকম্পা নেই। সিলেটের বন্যা কবলিত মানুষের জন্য যে পরিমাণ ক্ষতি পুরণ দেয়ার ঘোষণা সরকার দিয়েছে এতে মাথাপিছু সাড়ে ৯ টাকা করে পড়েছে। এ টি বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের সাথে উপহাস ছাড়া কিছু নয়।
তিনি বলেন, পদ্মা সেতু নির্মাণের নামে হাজার-হাজার কোটি টাকা লুটেপাট করা হয়েছে। দুর্নীতিগ্রস্থ সরকারের মন্ত্রী-এমপিরা কোটি-কোটি টাকা বিদেশে পাচার করেছে। বিএনপি এদেশের সাধারণ মানুষের দল, বেগম খালেদা জিয়া হলেন জনগণের নেত্রী। বিগত দিনে দেশে প্রাকৃতিক দুর্যোগে খালেদা জিয়া হেলিকপ্টারে নয়, পায়ে হেটে, রিক্সায় চড়ে দুর্দশাগ্রস্থ মানুষের পাশে গিয়েছেন। আজ জনগনের সেই নেত্রীকে রাখা হয়েছে গৃহবন্দী করে। এসব অন্যায়-অত্যাচারের বিচার জনগণ একদিন কড়ায়-গন্ডায় হিসেব কওে নেবে।
বুধবার দুপুরে ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের বারকাহন গ্রামের মাঠে ত্রান বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইউনিয়নের ৬০০ বন্যা দুর্গত পরিবারের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক হিফজুল বারী শিমুলের পরিচালনায় অনুষ্ঠিত ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির উপদেষ্টা এনামুল হক চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব, সাবেক এমপি খায়রুল কবির খোকন, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক, সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এনি, মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন জীবন, বেগম শ্যামা ওবায়েদ, মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদেও সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, সাবেক এমপি শাম্মী আক্তার।
বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, জেলা বিএনপির সহ সভাপতি সৈয়দ তিতুমীর প্রমুখ।
বিকেলে মহিলা দলের পক্ষ থেকে পৌরসভার বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যা দুর্গত ৬০০ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন দলের সভাপতি আফরোজা আব্বাস।
এসময় অর্থ সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক মন্ত্রী বিএন পির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। এসময় অন্যান্যদের মধ্যে মহিলাদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এড. সুলতানা আহমেদ, যুগ্ম সম্পাদক এড. হেলেনা জেরিন খান, মহিলাদলের ত্রাণ কমিটির সদস্য এড.নেওয়াজ হালিমা শেলী প্রমুখ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/এমএ/এসডি-৩৩




