বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের কটুখালীর পার ও মুড়িয়া ইউনিয়নের সারপার এলাকায় বন্যাদূর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দিনভর বিয়ানীবাজারের আব্দুল বাকীর গোষ্ঠীর উদ্যোগে এসব স্থানে পৃথক সময়ে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- রাজনীতিবীদ ও উইমেন্স মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক এমদাদ হোসেন চৌধুরী, সমাজসেবী হেলাল আহমদ, এনামুল হক চৌধুরী, আলী হোসেন চৌধুরী, সারপার এলাকার সমাজ সেবক শামীম আহমদ, মাজহারুল ইসলাম আদিল, সাজ্জাদুল ইসলাম চৌধুরী রনি, তানজিমুল হক তানজিম, তাজবির আহমদ ও আলী হোসাইন প্রমূখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৪




