সিলেটের জৈন্তাপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত বানবাসী ছয় শতাধিক পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি গোলাপ মিয়া।

বুধবার সকাল দশটা থেকে দিনভর জৈন্তা উপজেলার বিভিন্নস্থানে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ করেন তিনি।


জৈন্তাপুর উপজেলার নিজপাট, জৈন্তাপুর, চারিকাটা, দরবস্ত, ফতেহপুর,  চিকনাগুল ইউনিয়নের হতদরিদ্র মাঝে ঈদ উপহার পৌঁছে দেন গোলাপ মিয়া।

ঈদ উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলা উদ্দিন,  নিজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক জলিল মাস্টার, জৈন্তাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম চৌধুরী, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, চারিকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, দরবস্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুরুদ্দিন, ফতেহপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, চিকনাগুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত চৌধুরী, সাধারণ সম্পাদক রহমত আলি, উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন।

অন্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা যুবলীগের সদস্য সুহেল আহমদ, জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, গোয়াইনঘাট উপজেলা যুবলীগ নেতা সাংবাদিক নুরুল আলম, জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগ নেতা আল-আমিন প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/পিডি