পাহাড়ি ঢল ও টানাবর্ষণে মাসখানেকের ব্যবধানে ফের বন্যায় কবলিত সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়নের বন্যার্তদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ বিতরণ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেস্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া। বুধবার (৬ জুলাই) পৃথকভাবে ওই ত্রাণ বিতরণ করা হয়।
উপহারের ত্রাণ বিতরণকালে নুনু মিয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যার্ত প্রত্যেকের ঘরে ঘরে খাবার পৌঁছিয়ে দিচ্ছেন। তিনি দেশের প্রত্যেক মানুষের চিন্তা করেন বলেই আজ দেশের মানুষ শান্তিতে আছেন, সুখে আছেন। বিশ্বনাথে বন্যা আসা মাত্রই সরকারের পক্ষ থেকে ত্রাণ পাঠিয়ে দেওয়া হয়েছে।
লামাকাজী ইউনিয়নে ত্রাণ বিতরণকালে উপজেলা আওয়ামী লীগের সদস্য ডাক্তার শাহনুর হোসাইনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আসাদুজামান আসাদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মতিন, যুবলীগ নেতা ইসতিয়াক খান।
খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধরের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মিজাজুল হোসেনের পরিচালনায় খাজাঞ্চী ইউনিয়নে উপহারের ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অতুল দেব, জসিম উদ্দিন, মাসুক মিয়া, তফুর আলী, মোহাম্মদ আলী, লিয়াছ উদ্দিন, গোলাম আকবর খোকন, লিলু মিয়া,
আব্দুল খালিক, পরিমল দাশ, আব্দুন নূর, বিদ্যাভুষণ চক্রবর্তী, আপ্তাব আলী, কামাল মিয়া, নুর আলী, রাগিব আলী, তাজুল ইসলাম, আব্দুল মালিক, সালেহ আহমদ, আইয়ুব আলী প্রমুখ নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/পিবিও/ইআ




