সিলেট জেলা সেচ্ছাসেবলীগের সদস্য প্রভাষক বদরুল আলম এর পিতা লতিউর রহমান (লতি) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।
বুধবার (৬ জুলাই) রাত সাড়ে ৮ টার সময় নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ২ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহি রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা বৃহস্পতিবার (৭ জুলাই) বাদ যোহর সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ছালিয়া কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
মরহুমের নামাজে জানাজার বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা স্পোর্টস একাডেমির সভাপতি ইকলাল আহমদ।
সিলেটভিউ২৪ডটকম/আইএ/ইআ




