হ্যাল্পিং হ্যান্ডস সিলেট এর পক্ষ থেকে বুধবার (৬ জুলাই) বিকেল ৫টার নগরীর ২৭ নং ওয়ার্ডের গোটাটিকরে বন্যার্ত মানুষদের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। বন্যার্ত মানুষদের মধ্যে চাল,পেঁয়াজ, আলু,লবণ, স্যালাইন ইত্যাদি সহ নিত্যনতুন প্রয়োজনীয় জিনিসপত্র ও জরুরি ঔষধ সহায়তা প্রদান করা হয়।

 


 

এ সময় হ্যাল্পিং হ্যান্ডস সিলেটের প্রতিষ্টাতা আবু সালেহ মো. তাহের বলেন, আমরা সব সময় অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছি। বিগত দিনে করোনা মহামারিতে অক্সিজেন, রক্ত, ঔষধ ও খাদ্য সহায়তা মানুষের মাঝে পৌঁছে দিয়েছি। এক মাসের ব্যবধানে দুই বারের বন্যায় আমরা সবার সাহায্য সহযোগিতা নিয়ে আবারও মানুষের পারি দাড়িয়েছি। সমাজে অসহায় মানুষের প্রতি আমাদের সাহায্যের সহযোগিতা সব সময় প্রসারিত থাকবে। 

 

 

 এ সময় উপস্থিত ছিলেন ২৭ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল মোমিন বাচ্চু , নজরুল ইসলাম, হ্যাল্পিং হ্যান্ডস সিলেট এর প্রতিষ্ঠাতা আবু সালেহ মো. তাহের, সংগঠনের অন্যতম সদস্য মিনহাজ ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সাদ্দাম হোসেন সামাদ, মাহমুদুল হাসান সাগর, আনাছ মাহফুজ, আরহান ইব্রাহিম, মোস্তাকিম আহমেদ প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/সবি/ইআ