কুলাউড়ায় আব্দুল লতিফ খান ফাউন্ডেশনের পক্ষ থেকে নারী ও শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে শহরের উছলাপাড়া এলাকায় সানরাইজ এসএস ক্লাবের সভাপতি তুহিন আহমদের সভাপতিত্বে ও ক্লাবের চেয়ারম্যান জনি তালুকদারের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন ৬, ৭ ও ৯ নং ওয়াডের মহিলা কাউন্সিলর সুলতানা রহমান লাইলী।
বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক ৫ নং ওয়ার্ড সম্পাদক আলমাছ পারভেজ তালুকদার, এম অহিদ বখস মান্না, কুলাউড়া পৌর ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি এ পি তালুকদার রনি প্রমুখ।
এছাড়াও উপজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য আলমাছ আহমদ, সানরাইজ এসএস ক্লাবের সাধারণ সম্পাদক এপি তালুকদার টনি, সহসাধারণ সম্পাদক আরিফ, শান্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে লতিফ খান ফাউন্ডেশনের ট্রাস্টি, স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল জানান, তার জন্মস্থান কুলাউড়া শহরেই। ছোট বেলার অনেক স্মৃতি বিজড়িত এই শহর। এই শহরের মানুষজনের একটু হাসি ফোটাতে পেরে সত্যিই আনন্দিত।
সিলেটভিউ২৪ডটকম/এসআরওসি/ইআ




