মৌলভীবাজারের কমলগঞ্জে পবিত্র ইদুল আযহা উপলক্ষে পৌরসভার ৪২টি জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুুুরে পৌরসভা প্রাঙ্গনে এ ভাতা প্রধান করা হয়।
পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদের সভাপতিত্বে এবং মো. সাইফুল ইসলামের পরিচালনায় ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, ওসি (তদন্ত)আব্দুর রাজ্জাক, থানা জামে মসজিদের ইমাম মাও: আলাউদ্দিন, উপজেলা জামে মসজিদের খতিব মাও: এনাম উদ্দিন প্রমূখ।
বক্তব্য রাখেন- পৌর কাউন্সিলর গোলাম মুগ্নী মুহিত, বখতিয়ার খাঁন, রফিকুল ইসলাম রুহেল, আহাদুর রহমান বুলু।
এ সময় বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, কমলগঞ্জ পৌরসভার র্কমর্কতা ও র্কমচারীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-০৩




