সিলেট ও সুনামগঞ্জের বন্যার্তদের সাহায্যার্থে আবারও নগদ অর্থ সহায়তা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর মানবিক উপহারের সেই চেক বৃহস্পতিবার (৭ জুলাই) সিলেটে নিয়ে আসেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এবং কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।
বৃহস্পতিবার দুপুরে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছেন তাঁরা। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে সিলেট ও সুনামগঞ্জের পাঁচ উপজেলার বন্যার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া আর্থিক অনুদানের চেক প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাপ মিয়া প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম




