সিলেটের বন্যাদূর্গত মানুষদের ত্রাণ সহায়তার পাশাপাশি বন্যার্তদের স্বাস্থ্যসেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প অব্যাহত রেখেছে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল।

 


সম্প্রতি দিনভর শহরতলীর চিকনাগুল ঘাটেরচটি এলাকার ওয়ালি সিটি হাউজিং-এ বন্যায় ক্ষতিগ্রস্ত ও বিভিন্ন এলাকার হতদরিদ্র বন্যার্ত মানুষকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা ও মেডিসিন ফুড প্যাক প্রদান করা হয়।

 

স্পর্শ ফাউন্ডেশন’র সহায়তায় ক্যাম্পে প্রায় ৫ শতাধিক মানুষকে ফ্রি ব্যবস্থাপত্র, বিনামূল্যে ঔষুধ দেয়া হয়।

 

স্পর্শ ফাউন্ডেশন’র ফাউন্ডার নাজিয়া জেবিন’র সভাপতিত্বে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: ফজলুর রহিম কায়সার, অধ্যাপক মুসাদ্দেক আহমেদ চৌধুরী, প্রফেসর ফরহাদ আনোয়ার, সহযোগী অধ্যাপক ডা: সুমা বেগম ও ডা: হাফিজুর রহমান।

 

এ সময় উপস্থিত ছিলেন- জৈন্তাপুর মডেল থানা অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন, শাহিনুর রহমান, এসআই শাহিদ মিয়া, সদস্য বাদশা মিয়া, জুয়েল আহমদ ডালিম, এএসআই আবু সুফিয়ান, সাবেক ইউপি সদস্য হাফেজ মো. আব্দুল মুসাব্বির ফরিদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি আকরামুল ইসলাম শামিম, সাধারণ সম্পাদক শাহিন ফেরদৌস, ইউপি সদস্য শরিফুল ইসলাম, মহিলা সদস্য শাবানা বেগম, যুবনেতা বাবুল আহমদ, শাহিন আহমদ, মো. শাহাজান, তোফায়েল আহমদ, জসিম উদ্দিন প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১২