আঞ্জুমান মফিজুল ইসলাম সিলেট শাখার উদ্যোগে সুনামগঞ্জের বন্যার্তদের পুনর্বাসনের জন্য নগদ সহযোগিতা করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামের প্রায় ২০০ বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ ১০ লক্ষ টাকার এ অর্থ সহযোগিতা প্রদান করার পাশাপাশি শিশু খাদ্যও বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক জুবের আহমদ চৌধুরী, কার্যকরী পরিষদের সদস্য ডা. নাজমুস সাকিব, কোষাধ্যক্ষ ইমরান আহমদ, ডা. নাজরা চৌধুরী, মিসেস ফরিদা নাসরীন, ডা. হাসিনা চৌধুরী কেয়া, আইডিয়াল সোসাইটির সভাপতি ডা. মামুন ইবনে মনির ও ফাহিম আহমদ চৌধুরী প্রমুখ।
আঞ্জুমান মফিজুল ইসলামের কেন্দ্রীয় চেয়ারম্যান মফলো উসমানি এই কর্মসূচির সার্বিক সহযোগিতা করেন।
সিলেটভিউ২৪ডটকম/এসএন/জেপি-০৭




