বাংলাদেশের গ্রামীণ জনপদের সকল শ্রেণি-পেশার মানুষের স্বাস্থ্যসেবায় অনন্য অবদান রাখছে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি সংস্থা বাংলাদেশ রুরাল প্রাইমারী হ্যালথ ইনিসিয়েটিভ (বি.আর.পি.এইচ.আই) -এর গ্রাম জিপি ক্লিনিক।
যার ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৭ জুলাই) গ্রাম জিপি জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া বাজারে বন্যার্তদের চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করে।
মেডিক্যাল ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসক ও নার্সদের মাধ্যমে বন্যার্ত দুই শতাধিক পরিবার চিকিৎসাসেবা গ্রহণ করেন।
ফ্রি চেকআপ এবং ঔষধ, স্যালাইন পানি বিশুদ্ধ করন বড়ি বিতরণ করেন গ্রাম জিপির ম্যানেজিং ডিরেক্টর আহমেদ রেজাউল করিম জুবায়ের। গ্রাম জিপির কো-অর্ডিনেটর জুবেল আহমেদ, শারমিন ফারহা, গ্রাম জিপি ক্লিনিক ম্যানেজারসহ স্বেচ্ছাসেবকরা অংশ নেন।
চিকিৎসক হিসেবে রোগীদের পরামর্শ ও ব্যবস্থাপত্র দেন ডা. ফয়সল আহমেদ, ডা. তফসিল আহমদ।
বন্যা পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত চিকিৎসা সেবা কার্যক্রম চলমান থাকবে বলে জানানো হয়।
এদিকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ পেয়ে বানভাসি লোকজন খুশী হন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/জেপি-১০




