সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, প্রজেক্ট অক্সিজেন টিম করোনাকাল থেকে শুরু করে বানভাসি মানুষের কল্যাণে ও জীবনের ঝুঁকি নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে যে কাজ করেছে তা খুবই প্রশংসনীয়। সরকারের পাশাপাশি বেসরকারি অনেক সংগঠন বন্যার্তদের এগিয়ে এসেছে। 

 


প্রজেক্ট অক্সিজেনের উদ্যোক্তা আমেরিকা প্রবাসী দেলোয়ার হোসেন আনসারের চিন্তা ও দৃষ্টিভঙ্গির প্রশংসা করে বদরুল ইসলাম শোয়েব বলেন, এই টিমের কর্মকাণ্ড সিলেটের সর্বত্র প্রশংসিত হয়েছে, অন্যদের উৎসাহিত করেছে। মানব কল্যাণের এই ধারা অব্যাহত রাখার জন্য প্রজেক্ট অক্সিজেনসহ অন্যান্য সকলের প্রতি আহবান জানান।

 

তিনি গতকাল বুধবার (৬ জুলাই) গোলাপগঞ্জ উপজেলার ফুলশাইন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্ট অক্সিজেন আয়োজিত দীর্ঘ একটানা ১৭ দিন প্রজেক্ট OxygenTeam এর মাধ্যমে ৪টি আশ্রয়কেন্দ্রের বন্যার্তদের মধ্যে তিন বেলা রান্না করা খাবার বিতরণের পর আজ ‘বাড়ি ফেরা’ প্রজেক্ট এর মাধ্যমে প্রতিটি পরিবারকে নগদ টাকা ও খাদ্য সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

 

বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- লক্ষণাবন্দ ইউনিয়নের চেয়ারম্যান খলকুর রহমান, বিশিষ্ট রাজনীতিবিদ গোলাম কিবরিয়া, বিশিষ্ট সমাজসেবী ইকবাল হোসেন, কাউসার ব্রাদার্স লিমিটেডের চেয়ারম্যান অজি মোহাম্মদ কাউসার, ডা. জুনেদ আহমদ, এমাদ উদ্দিন, চিত্রশিল্পী মাহবুবুর রহমান রাজু, আহমদ মিলাদ শাহরিয়ার, দেলোয়ার হোসেন, শাহান আহমদ, জাহেদ আহমদ, সাইরুল ইসলাম ও মাসুম আহমদ প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/জেপি-১১