সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের যেসব এলাকা বন্যা প্লাবিত সেসব এলাকায় সু-দৃষ্টি রাখার পাশাপাশি সিলেট ও সুনামগঞ্জে নিজে উপস্থিত হয়ে সরকারি কর্মকর্তাসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন বানভাসি মানুষের পাশে থাকতে। এমনকি তিনি আলাদাভাবে সিলেট, সুনামগঞ্জের বন্যার্তদের পর্যাপ্ত পরিমানে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ পাঠিয়েছেন। শুধু তাই নয়, বন্যায় ক্ষতিগ্রস্তদের গৃহ নির্মাণেও প্রচুর অর্থ বরাদ্দ দিয়েছেন। বেসরকারি বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তিরা বন্যার্তদের কল্যাণে সাহায্যের হাত প্রসারিত করেছে।’
তিনি বলেন, ‘সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বৃহৎ অংশ অফিসার পরিষদ সর্বদা প্রাকৃতিক দুর্যোগ, মহামারি ও অন্যান্য যে কোন সংকটে অতীতের ন্যায় এবারও সকল কর্মকর্তার এক দিনের বেতন নিয়ে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে।’
তিনি বাংলাদেশ তলাবিহীন ঝুঁড়ি নয় উল্লেখ করে বলেন,‘পদ্মাসেতু বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ তার সক্ষমতা প্রমাণ করেছে, সকল সুচকের ব্যাপক অগ্রগতি সাধিত হয়েছে, মুক্তিযুদ্বের সকল স্বপ্ন আজ বাস্তবায়নের পথে। আমরা পূর্ণাঙ্গ মধ্যম আয়ের দেশে পা রাখছি, শ্রীলঙ্কাসহ বিভিন্ন ক্ষতিগ্রস্ত দেশকে সাহায্য করছি।’
বদরুল ইসলাম শোয়েব সম্প্রতি সুনামগঞ্জ জেলার শাল্লা, তাহিরপুর, দোয়ারাবাজার ও ছাতক উপজেলার বিভিন্ন এলাকায় সিকৃবি অফিসার পরিষদের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীসহ বন্যায় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অফিসার পরিষদের সভাপতি কৃষিবিদ আনিসুর রহমান, সাধারণ সম্পাদক ডা. ফখর উদ্দিন,কৃষিবিদ সেলিম আল মেহেদী, ডা. সন্তোষ রঞ্জন পাল, ডা. মো, ছায়াদ মিয়া,শাহদাৎ হোসেন টিপু, মোহাম্মদ আবুল হাসনাত, কৃষিবিদ ফেরদৌস আহমদ, কৃষিবিদ ডা. সুজন চন্দ্র সরকার, আল মামুন আকন্দ, মো. মাছুম আহমদ, শরিফুল হাসান শুভ্র, মো. মফিজুল হক ও রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/আরআই-কে




