বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, মাসখানেকের ব্যবধানে হয়ে যাওয়া দু’বারের বন্যায় সিলেট-সুনামগঞ্জে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন এঅঞ্চলে মানুষ। বন্যার্তদের খোঁজ-খবর নিতে ও বন্যা পরিস্থিতি নিজ চোখে দেখার জন্য প্রধানমন্ত্রী নিজে সিলেট-সুনামগঞ্জ পরিদর্শন করেছেন। বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদেরকে পুনর্বাসন করার কাজ শুরু করেছে সরকার। তিনি আরো বলেন, খাজাঞ্চীবাসী যোগ্য ব্যক্তিকে চেয়ারম্যান নির্বাচিত করায় এই দুর্যোগের সময় সরকারের পাশিপাশি ইউনিয়নবাসী পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি  ও তার পরিবারকে পূর্বের চেয়ে আরো ব্যাপকভাবে কাছে পাচ্ছেন। ক্ষতিগ্রস্তদের সহযোগীতায় ওই পরিবার সাহায্যের হাত প্রসারিত করেছেন বড় আকারেই।


তিনি বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে খাজাঞ্চী সমাজ কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণি’র পিতা মরহুম হাজী আব্দুল গণির পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইউনিয়নের বন্যার্ত প্রায় ৮ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, অসহায়-দরিদ্র ৬টি পরিবারকে টিউরওয়েল ও ২টি পরিবারকে সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।



খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ আলী গণির সভাপতিত্বে ও সংগঠক আনছার মাহমুদ গণির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এ এইচ এম ফিরোজ আলী, যুক্তরাজ্য আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান, খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুন নূর ও সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউল হক জিয়া। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠক নিজাম উদ্দিন সিদ্দিকী।


এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ হবিবুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান-২ আব্দুর রব রাজু, প্যানেল চেয়ারম্যান-৩ সোনাবান বিবি, মেম্বার শফিক মিয়া, ফুলমালা বেগম, পারভিন বেগম, মরহুম হাজী আব্দুল গণির পুত্র সৌদি আরব প্রবাসী জমির আলী গণি, ফ্রান্স প্রবাসী আনফর আলী গণি, আবিদুল হাসান গণি, প্রবাসী রইছ আলী, মুক্তার মিয়া, রফিক আলী, আওয়ামী লীগ নেতা শানুর আলী, খাজাঞ্চী সমাজ কল্যাণ সংস্থার সদস্য মাস্টার সুহেল মিয়া, জুবায়ের আহমদ, সুহেল আহমদ, ছাত্রলীগ নেতা সুয়েব আহমদ, জাকির হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

 

সিলেটভিউ২৪ডটকম/পিবিও/ইআ