শান্তিগঞ্জের পাথারিয়া ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৮ জুলাই) সকালে পাথারিয়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডে অসহায়দের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, ইউপি সচিব মীরা চন্দ, ট্যাগ অফিসার ভুপতি রঞ্জন দাস, ইউপি সদস্য আব্দুল আওয়াল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূর আলম, ইউপি সদস্য হাবিবুর রহমান হাবিব, নূর হোসেন ও ইলিয়াস মিয়া প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/এসকে/এসডি-১১




