পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা ঠিক রাখা ও নিরাপত্তা বৃদ্ধি করার জন্য নগরের কেন্দ্রীয় শাহী ঈদগাহ পরিদর্শন করেছেন সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কর্মকর্তারা।

 


শুক্রবার (৮ জুলাই) বেলা ২টায় তারা শাহী ঈদগাহ পরিদর্শন করেন।

 

পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ বলেন, ঈদের জামাতে ছাতা ও জায়নামাজ ব্যতিত অন্যান্য সন্দেহজনক কোনো কিছু নেওয়া যাবে না।

 

এসময় উপস্থিত ছিলেন, এসএমপি’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ ছাড়াও উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ ও কোতোয়ালি মডেল থানার ওসিসহ অন্যান্য পুলিশ সদস্যগণ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/জেপি-০৩