সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বন্যার্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ করেছে ফেঞ্চুগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফ্রান্স।
শুক্রবার দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ব্যবস্থাপনায় প্রেসক্লাব কার্যালয়ে উপজেলার বিভিন্ন এলাকার ২৪০ টি পরিবারের মধ্যে ২লক্ষ ৪০হাজার টাকা তুলে দেওয়া হয়।
বিতরনী পর্বে সভাপতিত্ব করেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দীন ইসকা।
প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন পাপ্পুর পরিচালনায় উপস্থিত ছিলেন- অর্থ সম্পাদক মোঃ বদরুল আমীন, সিনিয়র সদস্য শহীদ আহমেদ চৌধুরী, আর,কে দাস চয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রুমেল আহসান, কার্যকরী সদস্য মোস্তাফিজুর রহমান কিনেল, সহযোগী সদস্য জুলহাস আহমদ, আসিফ ইকবাল ইরন, সামি হায়দার প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/এফইউ/এসডি-৩১




